কালীগঞ্জে ইয়াবা ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার : গ্রেপ্তার ৩ জন

কালীগঞ্জে ইয়াবা ও উইনসেরেক্স সিরাপ উদ্ধার : গ্রেপ্তার ৩ জন

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ)ঝিনাইদহ:

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল উইনসেরেক্স সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক সড়কের বিহারী মোড় এলাকার তালুকদার হোটেল অ্যান্ড সুইটস থেকে দক্ষিণ আড়পাড়া (মাঠপাড়া) গ্রামের মো. রবিউল ইসলাম ওরফে বাবু (২১) এবং সানবান্দা (উত্তরপাড়া) গ্রামের মো. রিমন (১৮)-কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এদিকে একই দিন কালীগঞ্জ পৌরসভার নিমতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন কালীগঞ্জ ড্রাগ হাউসের সামনে একটি হিজল গাছের নিচ থেকে ফুলবাড়ী (মধ্যপাড়া) গ্রামের ইমন হোসেন (২৫)-কে ৪ বোতল উইনসেরেক্স সিরাপসহ আটক করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *