কলাপাড়ায় পর্যটকবাহী ডাবল ডেকার বাস গভীর পুকুরে

কলাপাড়ায় পর্যটকবাহী ডাবল ডেকার বাস গভীর পুকুরে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:

পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘আইকনিক পরিবহন’ নামক একটি দ্বিতল ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর পুকুরে পড়ে গিয়ে অন্তত ১৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে কলাপাড়া-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিলপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার এসি বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-৪৫৫৫) পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের খলিলপুর পৌঁছালে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং অন্ততঃ ১৫ জন যাত্রী কমবেশি আহত হন।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দুর্ঘটনাকবলিত বাসের ভিতর থেকে আটকে পড়া আহত পর্যটকদের উদ্ধার করে। এদের মধ্যে মারাত্মক আঘাতপ্রাপ্ত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, বাসটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা পরিবার ও বন্ধুদের নিয়ে কুয়াকাটায় ভ্রমণের উদ্দেশ্যে রিজার্ভ ভাড়া করে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও এর চালক ও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

ছবি পাঠিয়েছেন বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

টিয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: মা-বাবাকে বেঁধে সোনা ও নগদ টাকা লুট!

কলাপাড়ায় মাদকের আস্তানায় হানা: ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

স্বউদ্যোগে জনস্বার্থে খালের ওপর নিজের ৩ তলা ভবন ভাঙলেন রুস্তম খলিফা

সরকারি মিটারে বিএফডিসি'র ম্যানেজারের চার্জ বাণিজ্য!

১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলা করে বিপাকে দরিদ্র পরিবার

দীর্ঘ ৩০ বছরেও নির্মাণ হয়নি পাখিমারা খালের স্থায়ী সেতু!

লালুয়া জনতা বিদ্যালয়ের পৌনে চারশ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিলেন ইউএনও

কলাপাড়ায় মাদকবিরোধী অভিযান : ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৬ মামলার দুর্ধর্ষ আসামি মাসুদ রানা এবার ইয়াবাসহ গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *