কচুয়ায় কিশোরীকে লাঞ্ছনা ও তার পরিবারকে মারপিট

কচুয়ায় কিশোরীকে লাঞ্ছনা ও তার পরিবারকে মারপিট

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে তামিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের এক কিশোরীকে শ্লীলতাহানি করে তামিম হোসেন নামে যুবক। পুলিশ তামিমকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কচুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তামিম কচুয়া মোল্লাপাড়ার সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায় ,১১ মে দুপুরে কচুয়া হাতেমপাড়া এলাকায় তামিম হোসেন তাদের লিচুবাগানে আসে। এ সময় হাতে ভাজা নিয়ে প্রতিবেশী ওই কিশোরীর বাড়িতে যান। তখন কিশোরীর মা বারান্দায় কাঁথা সেলাই করছিলেন। এমন সময় মাকে ভাজা দিয়ে বাড়ির বাথরুমে যেতে চান তামিম। একপর্যায়ে তিনি বাথরুমে যান এবং ফিরে আসেন। কিছু সময় পর কিশোরীর মা গরু আনতে মাঠে যান। এই সুযোগে তামিম ওই কিশোরীর বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তিনি কিশোরীকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। এ সময় কিশোরীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তামিম পালিয়ে যান।
পরে বিকেলে তামিমকে পেয়ে কিশোরীর মা ও ভাই বিষয়টি জানতে চাইলে তামিমসহ একই গ্রামের আব্দুল হাই, দেলোয়ার মেম্বর ও ওয়াদুদ কিশোরীর মা ও ভাইকে মারপিট করে জখম করে এবং নানা হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
 পরে কিশোরীর মা কোতোয়ালি থানায় তামিমসহ অপর তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তামিমকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *