উপশহর ক্যাম্পের ইনচার্জ অলকের এবার শেখহাটিতে স্পেশাল ড্রাইভ

উপশহর ক্যাম্পের ইনচার্জ অলকের এবার শেখহাটিতে স্পেশাল ড্রাইভ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের উপশহর এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ও একের পর এক সফল অভিযান চালিয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে। এরই ধারাবাহিকতায় শেখহাটি বিশ্বাস পাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি চৌকস দল শেখহাটি বিশ্বাস পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— যশোর কোতোয়ালি থানার শেখহাটি গ্রামের মৃত মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে মো. রাজা বিশ্বাস (৩৫) এবং ফরিদপুর জেলার মধুখালী থানার রাজধরপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল মাহমুদ (১৯)।

আটককৃতদের তাৎক্ষণিক সাজা প্রদানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দিন ও সামিউল আলম। আদালত আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে রাজা বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা এবং আল মাহমুদকে ২০ দিনের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা অনাদায়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, উপশহর ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে যোগদানের পর থেকেই এলাকাকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বেও তিনি একাধিক পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে আটক করে আদালতের মাধ্যমে সাজার আওতায় এনেছেন। তাঁর এমন সাহসী ও সুনির্দিষ্ট পদক্ষেপের কারণে উপশহর ও আশপাশের এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

মাদকের কড়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষায় এসআই অলক কুমার দে’র এমন আপসহীন ভূমিকা সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হচ্ছে। সমাজকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *