উপশহরে প্লাস্টিক কারখানার আড়ালে নকল পণ্যের রমরমা বাণিজ্য

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের উপশহর পার্ক এলাকায় সাধারণ প্লাস্টিক কারখানার আড়ালে চলছিল নকল ও ভেজাল কেমিক্যাল তৈরির মহোৎসব। বুধবার (২২ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সেখানে আকস্মিক হানা দিয়ে এই ভয়ংকর জালিয়াতির প্রমাণ পায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ঘটনায় দুই কারখানার মালিককে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​অভিযান চালানো হয় হিরা প্লাস্টিক ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায়। হিরা প্লাস্টিক কারখানার ভেতরে ঢুকে র‍্যাব সদস্যরা দেখতে পান, প্লাস্টিক পণ্যের আড়ালে সেখানে নামি-দামি ব্র্যান্ডের নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার এবং ‘সাহা সুপার ভিম বার’ সাবান তৈরি হচ্ছে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই ল্যাবে তৈরি এসব ভেজাল পণ্য নামিদামি মোড়কে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

  • হিরা প্লাস্টিক: মালিক আব্দুল বারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়।
  • আরএসওয়াই কেমিক্যাল: নানা অসঙ্গতি ও ভেজাল পণ্যের দায়ে মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় বিএসটিআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় কারখানার বিপুল পরিমাণ কাঁচামাল ও উৎপাদিত নকল পণ্য জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয় এমন ভেজাল ও নকল পণ্য উৎপাদন বন্ধে এই ধরণের অভিযান নিয়মিত চলবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *