উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না : যশোরিই জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

যশোরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা অবহেলা বিন্দুমাত্র বরদাশত করা হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করা এবং বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, “উন্নয়নকাজের গুণগত মান কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না। কাজের মান বজায় রাখার পাশাপাশি নিয়মিত ও নিবিড় তদারকি করতে হবে। কোনো প্রকল্পে কাজের ক্ষেত্রে অবহেলা বা কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। সরকারের গৃহীত এসব উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

সভায় জেলার বিদ্যুৎ, সড়ক ও জনপথ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিজ নিজ দপ্তরের কাজের অগ্রগতি তুলে ধরেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনজীবন সচল রাখার প্রত্যয়ে যশোরে আ.লীগের লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল ও অবস্থান

মধ্যরাতে নিজে গাড়ি চালিয়ে শহরের নিরাপত্তা তদারকিতে যশোরের এসপি

ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে পলাতক ফ্যাসিবাদী শক্তি : যশোরে রুহুল কবির রিজভী

যশোরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা

চৌগাছা হাসপাতাল পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী : দশবার দেশসেরা হাসপাতালের হার...

হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্...

ভোরে যশোর-নড়াইল সড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ : চালক দগ্ধ, সহকারী জখম

কেশবপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

বেনাপোলে আ.লীগের ব্যানার তৈরি ও ভিডিও ধারণকে কেন্দ্র করে দুজনকে পিটুনি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *