ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ইজিবাইক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক কেশবপুর উপজেলার বেলকাটি গড়ভাঙ্গা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। প্রথমে তার পরিচয় শনাক্ত করা না গেলেও পরবর্তীতে পুলিশ ও স্বজনদের মাধ্যমে নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল নওয়াপাড়া স্বাধীনতা চত্বর এলাকা থেকে চলিশিয়া গ্রামের শরিফুল ইসলাম মিল্টনের একটি ইজিবাইক চুরি হয়। মঙ্গলবার দুপুরে ফারুককে ওই এলাকায় ঘুরতে দেখে ইজিবাইক চোর সন্দেহে কয়েকজন চালক তাকে আটক করে। এরপর তাকে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মারধরের একপর্যায়ে ফারুক গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পরিচয় নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও পরে জানা যায় তিনি কেশবপুরের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *