আ.লীগকে ছাড় দেওয়া নেতাদের বিরুদ্ধে বিএনপির শুদ্ধি অভিযান শুরু

আ.লীগকে ছাড় দেওয়া নেতাদের বিরুদ্ধে বিএনপির শুদ্ধি অভিযান শুরু

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক

তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে আশ্রয়, প্রশ্রয় কিংবা আইনি ঝামেলা থেকে বাঁচাতে তদবির করার অভিযোগে নিজ দলের ভেতরেই কঠোর শুদ্ধি অভিযান শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার প্রেক্ষাপটে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে গত এক সপ্তাহেই মূল দল ও অঙ্গসংগঠনের অন্তত অর্ধশত নেতাকর্মীকে পদ থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।

দলীয় নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, এতদিন দেশের সার্বিক স্থিতিশীলতার কথা ভেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়ে অনেকটা নমনীয় ছিল বিএনপি ও প্রশাসন। তবে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ দেশের নানা প্রান্তে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও প্রাণহানির মতো ঘটনা ঘটতে থাকায় পরিস্থিতি পাল্টে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির শীর্ষ মহলের পর্যবেক্ষণ হলো, দলেরই একটি অংশ ব্যক্তিস্বার্থ, আর্থিক সুবিধা, আত্মীয়তার সম্পর্ক কিংবা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের বলয় ভারী করার লোভে পলাতক ও অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এমনকি সাম্প্রতিক নাশকতা ও জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামিরা পুলিশের হাতে ধরা পড়লে স্থানীয় পর্যায়ের কিছু বিএনপি নেতা তাদের ছাড়িয়ে নিতে থানায় তদবির করছেন—এমন তথ্যও কেন্দ্রের হাতে পৌঁছেছে।

এসব ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী। সর্বশেষ গত শনিবার (২৮ নভেম্বর) গুলশান কার্যালয়ে শ্রমিক দলের নেতাদের সঙ্গে বৈঠকেও তিনি এ বিষয়ে কঠোর মনোভাব দেখান। নাশকতাকারীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের ব্যাপারেও প্রশাসন ও দলকে ‘হার্ডলাইনে’ থাকার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মাদ জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকলেও কিছু নেতার বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠায় হাইকমান্ড বেশ উদ্বিগ্ন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

তৃণমূলে আত্মীয়তা ও স্থানীয় রাজনীতির সমীকরণের কারণে এই ‘জিরো টলারেন্স’ নীতি কতটা সফল হবে—এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান স্পষ্ট জানান, নাশকতাকারী ও তাদের আশ্রয়দাতাদের ব্যাপারে দল কোনো ছাড় দিচ্ছে না। চলমান শুদ্ধি অভিযান অবশ্যই সফল হবে এবং এরপরও কেউ দলীয় নির্দেশনা অমান্য করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরের বিদ্যুৎ গ্রিডে পেট্রোল বোমা হামলা : বিস্ফোরিত হলো একটি

নিখোঁজের ৩দিন পর চিত্রা নদীতে মিলল ছিনতাইকারীদের কবলে পড়া কিশোর ভ্যান চালকের লাশ

যশোর মনিরামপুরের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ডিবি হেফাজতে

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাপানের এফসি ইমাবারি ও শামসুল হুদা একাডেমির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *