আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

আরবপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক : ১০৭০ পিস ইয়াবা উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১০৭০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার অধীন ৯নং আরবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিএনবি রোড সংলগ্ন মো. শওকত আলী চেয়ারম্যানের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টা করলে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী কনস্টেবলদের সহায়তায় তিনজনকে আটক করা হয়।

ধৃত আসামিদের দেহ তল্লাশি করে মোছা. মনিরা বেগমের কাছ থেকে ১০০০ পিস, মো. ইমাম হোসেন @ সাগরের কাছ থেকে ৫০ পিস এবং মো. রাব্বি শিকদারের কাছ থেকে ২০ পিসসহ মোট ১০৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:  ১.মোছা. মনিরা বেগম (২৮), পিতা-মো. আব্দুল খালেক, মাতা-মোছা. নূরজাহান বেগম, সাং-ইছালী এনায়েতপুর। ২. মো. ইমাম হোসেন @ সাগর (২৭), পিতা-মো. মিজানুর রহমান, মাতা-মোছা. জোৎসনা বেগম, সাং-বারান্দিমোল্লাপাড়া আমতলা। ৩. মো. রাব্বি শিকদার (৩০), পিতা-মো. রাজ শিকদার, মাতা-মোছা. শুকুরজান বেগম, সাং-সিটিকলেজপাড়া (সকলের থানা-কোতোয়ালি মডেল, জেলা-যশোর)।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের জব্দ তালিকা তৈরি করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ভোমরা সীমান্তে গ্রেপ্তারের পর কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মানিক যশোর কারাগারে

চৌগাছায় জামাতার লাঠির আঘাতে প্রাণ হারালেন শ্বশুর

যশোরের খোজারহাট গ্রামে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ : স্বামীর হাতে ধর্ষক আটক

বেনাপোলে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ : দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা

যশোর সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল : পারস্পরিক সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা জোরদার

অভয়নগরে ভুক্তভোগী বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত তিন বখাটে সন্তান দণ্ডিত

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের সাতমাইল বাজারে ইয়াবাসহ ষাটোর্ধ্ব মাদক কারবারি গ্রেপ্তার

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে মারধর করলেন শিক্ষার্থীর বাবা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *