অস্ত্র ও গুলিসহ ডিএনসি’র জালে যুবদল নেতা রবিউল : নেপথ্যে মাদক সিন্ডিকেটের অভিযোগ

অস্ত্র ও গুলিসহ ডিএনসি’র জালে যুবদল নেতা রবিউল : নেপথ্যে মাদক সিন্ডিকেটের অভিযোগ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বিরামপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও গাঁজাসহ রবিউল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৩ মে) দুপুরে তাকে আটক করা হয়। আটক রবিউল নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার বিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৩ রাউন্ড তাজা গুলি এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, উদ্ধারকৃত অস্ত্রটি কোনো নাশকতামূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না এবং এর উৎস কোথায়, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, রবিউল ও তার পরিবারের রাজনৈতিক প্রভাবে বিরামপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। তার বোন নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী হওয়ায় এবং রবিউল নিজে যুবদলের পদধারী নেতা হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। অভিযোগ রয়েছে, রবিউলের নেতৃত্বে এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালিত হতো এবং সম্প্রতি তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী জাফরের পক্ষ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। এছাড়া চাঁদাবাজি ও সালিশ-বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিউল আটক হওয়ায় ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *