স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামানকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে যশোর পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে প্রশাসনিক কারণ দেখিয়ে তাঁকে অভয়নগর থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
আদেশে একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফুর রহমানকে থানার অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্পূর্ণ প্রশাসনিক কারণে নুরুজ্জামানকে অভয়নগর থানা থেকে সরিয়ে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ছবি সংগৃহীত।
