অবৈধ বাণিজ্যিক ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর দিন ফুরিয়ে আসছে : অভিযানে নামছে জেলা প্রশাসন

অবৈধ বাণিজ্যিক ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর দিন ফুরিয়ে আসছে : অভিযানে নামছে জেলা প্রশাসন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক ইজিবাইক চার্জিং স্টেশনগুলোর দিন ফুরিয়ে আসছে। বিদ্যুৎ অপচয় রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে দ্রুতই বড় ধরনের উচ্ছেদ অভিযানে নামছে জেলা প্রশাসন। তবে মানবিক কারণে ব্যক্তিগত বসতবাড়িতে একটি ইজিবাইক চার্জ দেওয়ার বিষয়টি আপাতত শিথিল রাখা হতে পারে।

রোববার (১০ মে) সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক অপরাধচিত্র ও আসন্ন ঈদুল আজহা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানানো হয়।

সভায় এপ্রিল মাসের অপরাধের পরিসংখ্যান তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। প্রতিবেদনে দেখা যায়, গেল মাসে জেলায় ৬টি খুন ও ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া নারী নির্যাতন, মানব পাচার ও চুরির ঘটনাও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় সভায় উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সভায় বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

  •  জনভোগান্তি এড়াতে সরকারি নির্দেশ অনুযায়ী কোনো অবস্থাতেই সড়কের ওপর কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না।

  • ভোজ্যতেলের কৃত্রিম সংকট রুখতে বাজার মনিটরিং ও মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  •  পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় পুলিশি টহল বাড়ানো হবে এবং জাল টাকা শনাক্তে বিশেষ বুথ স্থাপন করা হবে।

শহরের ফুটপাত থেকে ভাসমান দোকান উচ্ছেদের বিষয়ে সভায় কিছুটা নমনীয়তা দেখানোর অনুরোধ উঠলেও তা নাকচ করে দিয়েছেন জেলা প্রশাসক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রাখবে।

সভায় কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, সীমান্তে চোরাচালান রোধ এবং মাদক ও ছিনতাই নির্মূলে বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, ৫৫ পদাতিক ডিভিশনের মেজর মুর্তজা, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ কমিটির সদস্যবৃন্দ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *