অকটেন তৈরির করতে যেয়ে তেল ব্যবসায়ীর মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স :

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​নিহত নুর আলম মাসুদ সোনাগাজীর ‘সততা ওয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সোনাগাজী সদর ইউনিয়নের মৃত খুরশিদ আলমের ছেলে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় তিনি বিকল্প পদ্ধতিতে জ্বালানি তেল তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে হঠাৎ একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হলে মাসুদ ও তার সহকর্মী ওমর ফারুক গুরুতর দগ্ধ হন।

​বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী ও পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে ওই দিনই তাদের ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্যবসায়ী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহতের ভাই মোর্শেদ জানান, তার ভাই সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন। দুর্ভাগ্যবশত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি অবগত হয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *