৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুর সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে কোটচাঁদপুর সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ১০ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শায়ন্ত মিজি পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী মৌসুমি চ্যাটার্জি। দুই ভিন্ন ধর্মের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক সুন্দর চিত্র ফুটে ওঠে।

আলোচনা সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের অপরিহার্য গুরুত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এস কে এম সালাহ উদ্দিন বুলবুল সিডল ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী সুবাস সিংহ। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো. খলিলুর রহমান। শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি জাতীয় ইতিহাসের স্মরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশপ্রেমের অনন্য বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সমাপ্ত হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

কোটচাঁদপুরে আওয়ামী লীগের ৪ নেতাসহ ৬জন গ্রেপ্তার

কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির জয়

কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে হরিলুট!

গণতন্ত্রের অনন্য দৃষ্টান্ত যশোর নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির : এক মঞ্চে সব চেয়ারম্যান প্রার্থী

কোটচাঁদপুরে মাদকসেবীসহ ৬জন গ্রেপ্তার : ভ্রাম্যমাণ আদালতে ৩ যুবকের কারাদণ্ড

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও টায়ার পুড়িয়ে পিকেটিং : হরতাল সমর্থনে ককটেল বিস্ফোরণ ও লাঠিসোঁ...

কোটচাঁদপুরে পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ সদস্যসহ গ্রেফতার ২

নিরাপদ মাতৃত্ব ও সুস্থ শিশু নিশ্চিতের প্রত্যয়ে কালীগঞ্জে ইন্টারভেনশন ইউনিটের উদ্বোধন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *