২৪৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শহিদ জয়:

খুলনার রূপসা উপজেলায় অভিযান চালিয়ে ২৪৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে রূপসা থানার ইলাইপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি সদর কোম্পানির একটি দল ইলাইপুর এলাকার সাউদার্ন ফুডস লিমিটেডের সামনে রূপসা-ঢাকা মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এ সময় সোনিয়া (২৬) ও মোঃ বাদল মোল্লা (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রূপসা উপজেলার মাছুয়াডাঙ্গা গ্রামের মোঃ জয়নাল আবেদীন শেখের মেয়ে সোনিয়া এবং মিল্কি দেয়ারা গ্রামের মৃত কুদ্দুস মোল্লার ছেলে মোঃ বাদল মোল্লা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

নারী শিক্ষায় নতুন দিগন্ত ও প্রযুক্তিগত বিপ্লব : গোল্ডেন জিপিএ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *