১৭০০ পিস ইয়াবা ও পালসার মোটরসাইকেলসহ এনামুল ও ফারদিন পুলিশের জালে

১৭০০ পিস ইয়াবা ও পালসার মোটরসাইকেলসহ এনামুল ও ফারদিন পুলিশের জালে

স্ফুলিঙ্গ ডেক্স :

কুড়িগ্রামের রৌমারীতে থানা-পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের ‘পালসার ১৫০ সিসি’ মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রৌমারী উপজেলার রতনপুর গ্রামের মো. এনামুল হক ও মো. ফারদিন আহম্মেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল সায়েদাবাদ বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১,৭০০ (এক হাজার সাতশত) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, “সায়েদাবাদ বাজারে অভিযান চালিয়ে ১,৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।”

তিনি আরও স্পষ্ট করেন, রৌমারী উপজেলাজুড়ে মাদকের সামাজিক ব্যাধি ও সিন্ডিকেট নির্মূলে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান এই কর্মকর্তা। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *