১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার ৩


স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ভ্যান জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৫ মে ২০২৬) রাত আটটার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই মোঃ গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চৌগাছা পৌরসভার ব্রাকপাড়া গ্রামে বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে চৌগাছা-যশোর সড়কের উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)। এসময় তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ রেক্টিফাইড স্পিরিট উদ্ধার এবং একটি ভ্যান জব্দ করা হয়।
গ্রেফতার নান্টু সরদারের পিতা কার্তিক সরদার এবং রানা ও সোহেল সরদারের পিতা দশরত সরদার। তাদের সবার বাড়ি চৌগাছা উপজেলার সরদারপাড়া এলাকায়।
চৌগাছা থানার পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *