হাসিমপুর প্রাইমারি স্কুলে রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

হাসিমপুর প্রাইমারি স্কুলে রোটারি ক্লাব অব যশোরের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের সবুজ চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে যশোর সদর উপজেলার হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘রোটারি ক্লাব অব যশোর’-এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের মাঠ চত্বরে ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন রোটারি নেতৃবৃন্দ। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির উন্নতমানের ফলের গাছের চারা তুলে দেওয়া হয়। সারাবছর পরিচর্যা করে বড় করার প্রতিশ্রুতি নিয়ে চারা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ক্ষুদে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অব যশোরের সভাপতি মেফতাহুর রহমান খোকন, ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, চার্টার্ড মেম্বার ও সাবেক সভাপতি শফিউর রহমান মল্লিক, সাবেক সভাপতি আজিজুল হক বাবলু, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, সাবেক সভাপতি সাইফুল্লাহ খালিদ, সাবেক সভাপতি মো. শওকত এবং সাবেক সভাপতি মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত পুরো প্রজেক্টটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন ক্লাবের সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান এম. এস. আরেফিন উজ্জ্বল।

রোটারি ক্লাবের নেতৃবৃন্দ জানান, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পরিবেশ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *