হাতে-নাতে মোবাইল চোর আটক 

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে মোবাইল চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক আব্দুল্লাহ (৩০),যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকলা গ্রামের রমজান আলীর ছেলে।
যশোর হাসপাতাল সূত্রে জানা যায়,মাগুরা সদর উপজেলার উত্তর নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো. হাসানের ভাতিজা আরমান সাদিক হামজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় আব্দুল্লাহ রোগীর বেড থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে।
পরে উত্তেজিত জনতা তাকে আটক করে হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করে। সেখান থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *