সাড়ে ৪ কেজির বেশি হেরোইনসহ প্রাণঘাতী ইনজেকশন জব্দ

সাড়ে ৪ কেজির বেশি হেরোইনসহ প্রাণঘাতী ইনজেকশন জব্দ

স্ফুলিঙ্গ ডেক্স :

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৩৩০ গ্রাম উচ্চমানের হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের নেতৃত্বে বুধবার মহাসড়কের চেকপোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে মাদক পাচারকারীদের গোপন পরিকল্পনা ভেস্তে দিয়ে এই বিশাল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হন অভিযান পরিচালনকারী সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা পুলিশ নিশ্চিত করেছে যে, মাদকের এই বৃহৎ চালানের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিস্তার রুখতে ও মহাসড়কে অবৈধ পাচার বন্ধে এমন ঝটিকা চেকপোস্ট ও মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *