সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া কঠিন হতে পারে-বিদ্যুৎমন্ত্রীর উদ্বেগ

সরকারি চাকরিজীবীদের বেতন দেওয়া কঠিন হতে পারে-বিদ্যুৎমন্ত্রীর উদ্বেগ

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশ বর্তমানে এক চরম অর্থনৈতিক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি সতর্ক করে বলেছেন যে বিগত সরকারের রেখে যাওয়া অঢেল ঋণের বোঝা সঠিকভাবে মোকাবিলা এবং যথাযথ পরিকল্পনা গ্রহণ করা না গেলে ভবিষ্যতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়াই কঠিন হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগের কথা জানান। অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে একটি আধুনিক বর্জ্য সংগ্রাহক ডাম্পট্রাকসহ মোট ছয়টি নতুন গাড়ি বিতরণ ও উদ্বোধন করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী স্পষ্ট করেন যে বর্তমান সরকার সাধারণ মানুষের ওপর যেন অতিরিক্ত করের কোনো বোঝা না চাপে, সেদিকে খেয়াল রেখে বাজেট প্রণয়ন করেছে। তবে সেই বাজেটের সুফল পেতে এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে পৌরসভার নতুন ডাম্পট্রাকসহ প্রদান করা গাড়িগুলো সঠিক নিয়মে ব্যবহারের তাগিদ দিয়ে সেগুলোর সার্বিক রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *