সাংবাদিকদের সম্মানহানি বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সাংবাদিকদের সম্মানহানি বন্ধ না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ভিডিও ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জেলার সকল সাংবাদিক সংগঠন। সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক যৌথ সভায় সাংবাদিক নেতারা অপপ্রচারে লিপ্ত ভুয়া ফেসবুক পেজ ও ফেক আইডিগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, সম্প্রতি ‘যশোরের মিডিয়া কোরপশন’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে একটি চিহ্নিত দুর্বৃত্ত চক্র যশোরের প্রথম সারির পেশাদার সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে বানোয়াট ভিডিও প্রচার করছে। এমনকি যশোরের একজন প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, পেশাদার সাংবাদিকদের বিব্রত ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলতে একটি ‘ব্ল্যাকমেইলার চক্র’ পরিকল্পিতভাবে এই চরিত্র হনন শুরু করেছে। এ ধরনের কর্মকাণ্ডের সাথে সাংবাদিক নামধারী কিছু চাঁদাবাজ এবং পুলিশের কিছু সদস্যের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার চালানো ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকদের আত্মমর্যাদা রক্ষায় জেলাজুড়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা হবে।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার শীর্ষ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

শার্শায় ওড়না পেঁচিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

শার্শায় টাকার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ!

যশোর স্টেডিয়ামপাড়ায় চোর সন্দেহে যুবককে গণপিটুনি!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *