কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিলুর রহমান জনিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুমোদিত আংশিক কমিটির অন্যান্য শীর্ষ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম রহমান রাকিব।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি যৌথভাবে এ নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত শীর্ষ নেতৃত্বকে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কুষ্টিয়া জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বার্তা বিজ্ঞপ্তিতে এ তথ্য সুনির্দিষ্ট করা হয়। ছবি সংগৃহীত।

