সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়িতে কুষ্টিয়ার পুলিশ সুপার

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের ক্ষতিগ্রস্ত বাড়িতে কুষ্টিয়ার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

তারিখ: ১২ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রাম এলাকায় সংঘটিত আলোচিত অগ্নিকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দেন। এ সময় তিনি গণমাধ্যম ও স্থানীয়দের উদ্দেশে বলেন, চাঞ্চল্যকর এই অগ্নিকাণ্ডের মূল রহস্য দ্রুততম সময়ের মধ্যে উদঘাটন করা হবে এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাশাপাশি সমসাময়িক পরিস্থিতির প্রেক্ষাপটে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের গুজব বা বেআইনি কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানান পুলিশ সুপার।

কুষ্টিয়া পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কুষ্টিয়ার খোকসায় বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতা কর্মসূচি

কুষ্টিয়ায় ২ থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় কমিউনিটি পুলিশিং সভা

কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন ডিসি ও এসপি

কুষ্টিয়ায় সাধক লালনের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়াকে ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

কুষ্টিয়ায় দুর্গাপূজা ঘিরে তিন স্তরের কড়া নিরাপত্তা : গভীর রাতে মিরপুরের মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *