কুষ্টিয়ায় পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন ডিসি ও এসপি

কুষ্টিয়ায় পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন ডিসি ও এসপি

কুষ্টিয়া প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়া জেলার মডেল থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ প্রশাসন।

গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম যৌথভাবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুষ্টিয়া মডেল থানার আওতাধীন একাধিক মণ্ডপের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে প্রাঙ্গণে সিসি টিভি ক্যামেরা স্থাপন, নিবেদিত স্বেচ্ছাসেবীদের তালিকা প্রদর্শন এবং ফায়ার সার্ভিস ও পুলিশসহ জরুরি সেবার গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরগুলো মন্দিরের প্রকাশ্য স্থানে দৃশ্যমান করার পরামর্শ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ নিরাপদে, শান্তিপূর্ণ ও আনন্দঘন উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পূজা চলাকালীন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন পর্যন্ত তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও দিকনির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা, নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিকল্প হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের সুব্যবস্থা রাখতে হবে। এছাড়া ধর্মীয় সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য আয়োজকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

উক্ত পরিদর্শনকালে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কুষ্টিয়ায় সাধক লালনের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়াকে ‘লালন নগরী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

কুষ্টিয়ায় দুর্গাপূজা ঘিরে তিন স্তরের কড়া নিরাপত্তা : গভীর রাতে মিরপুরের মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপ...

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

কুষ্টিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৯

ল্যাপটপ ও চোরাই সরঞ্জামসহ কুষ্টিয়ায় পুলিশের জালে ৩ চোর

কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার দৌলতপুরের সালিশ বৈঠকে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ : বৃদ্ধ নিহত, গুলিবিদ্ধ ৭

এসপির ঘটনাস্থল পরিদর্শন : হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *