স্ফুলিঙ্গ রিপোর্ট :
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি সংক্ষিপ্ত সরকারি সফরে বিমানযোগে যশোরে এসে পৌঁছানোর পর সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
বিজ্ঞাপন
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টা ৩৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS-129) একটি ফ্লাইটে ঢাকা থেকে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।
বিজ্ঞাপন
যশোর বিমানবন্দরে নামার পর মন্ত্রীকে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানানোর আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দর চত্বর থেকে সড়কপথে চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা দেন।
মন্ত্রীকে বিমানবাবে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন যশোরের সহকারী কমিশনার (জেলা তথ্য কেন্দ্র ও জেলা ই-সেবা কেন্দ্র) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ, ট্রেজারি অফিসার মো. সালাউদ্দিন এবং চুয়াডাঙ্গার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনারসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি সংগৃহীত।

