শালিখায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে আইনজীবী !

শালিখায় গভীর রাতে প্রবাসী স্ত্রীর ঘরে আইনজীবী !

মাগুরা প্রতিনিধি :

মাগুরার শালিখা উপজেলার বয়রা গোবরা গ্রামে গভীর রাতে এক প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে প্রবেশ করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় স্থানীয় সচেতন জনতার হাতে আটক হয়েছেন একলাছুর রহমান নামের এক আইনজীবী। এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সমাজের চলমান এই নৈতিক অবক্ষয়ের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

গত রোববার (১ নভেম্বর ২০২৬) দিবাগত গভীর রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গোবরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আইনজীবী একলাছুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় নানা প্রভাব খাটিয়ে আসছিলেন। ঘটনার রাতে তিনি কৌশলে ওই এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন এবং প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষে অবস্থান নেন। দীর্ঘক্ষণ ধরে তাঁদের গতিবিধি ও উপস্থিতি সন্দেহজনক ঠেকলে বাড়ির আশপাশের লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ওই ঘরে তল্লাশি চালিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর ও অসামাজিক অবস্থায় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ জনতা তাঁকে অবরুদ্ধ করে ফেলে। উত্তেজিত জনতার একাংশ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাঁকে গণধোলাই দেয়। তবে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আগেই স্থানীয় কিছু দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন নাগরিক এগিয়ে আসেন এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে শালিখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিক্ষুব্ধ জনতার কবল থেকে অভিযুক্ত আইনজীবী একলাছুর রহমানকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রবাসীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় এ ধরনের অনৈতিক ও গর্হিত কাজ চালিয়ে আসছিল। একজন শিক্ষিত ও দায়িত্বশীল পেশার মানুষ হয়েও আইজীবীর এমন নৈতিক পতন ও অপরাধমূলক আচরণে পুরো এলাকায় চরম ক্ষোভ ও লজ্জার সৃষ্টি হয়েছে। সমাজ থেকে এ ধরনের অবক্ষয় ও অপসংস্কৃতি চিরতরে দূর করতে প্রশাসন যেন কোনো ধরনের প্রভাবের নিকট নমনীয় না হয়ে আইনি কাঠামোর ভেতর থেকে তাঁর সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে, সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শালিখা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে মধুমতি নদীতে নৌকাবাইচ ও গ্রামীণ মেলায় লাখো মানুষের ঢল

মাগুরা কুচিয়ামোড়া ইউনিয়নে দুই পরীক্ষার্থীর অকাল মৃত্যু

মাগুরা সদরে দুই এইচএসসি পরীক্ষার্থীর প্রাণহানি

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় শ্রীপুরে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আজাদুল ও রনি গ্রেপ্তার

শালিখায় ছোট ভাই মাসুদ হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই সিদ্দিক গ্রেপ্তার

মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন : আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

যশোরের আ.লীগ নেতা মোহিত কুমার নাথের জামাই সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় রনি ও লুবনা ৫ দিনের রিমান্ডে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *