শালিখায় ছোট ভাই মাসুদ হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই সিদ্দিক গ্রেপ্তার

শালিখায় ছোট ভাই মাসুদ হত্যা মামলার প্রধান আসামি বড় ভাই সিদ্দিক গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মাগুরা জেলার শালিখা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) হত্যার ঘটনায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও তাঁর বড় ভাই সিদ্দিক গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। হত্যাকাণ্ডের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) রাত ১১টার দিকে মাগুরার শালিখা উপজেলার নাঘোসা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের এসআরবি-৬-এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সিদ্দিক গাজী শালিখা উপজেলার নাঘোসা গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বড় ভাই সিদ্দিক গাজীর এলোপাতাড়ি লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী গুরুতর আহত হয়ে মারা যান। এই মর্মান্তিক ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলে সিদ্দিক গাজী মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি হিসেবে পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবশেষে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান সফলভাবে সমাপ্ত হওয়ার পর গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের জন্য মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এসআরবি-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন গণমাধ্যমকে জানান, কেবল নিয়মিত মামলার আসামি বা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারই নয়, বরং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসা দমন এবং হত্যা কিংবা ধর্ষণের মতো গুরুতর সামাজিক অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তাঁদের এ ধরনের জোরালো অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন : আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

যশোরের আ.লীগ নেতা মোহিত কুমার নাথের জামাই সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা মামলায় রনি ও লুবনা ৫ দিনের রিমান্ডে

মাগুরায় দুই মোটরসাইকেল ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ : নিহত ১

শালিখায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন!

মাগুরার মোল্লাপাড়া বেলেমাঠ পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাল দুই চাচাতো ভাই

মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *