শার্শায় ধর্ষক রাব্বি গ্রেপ্তার

শার্শায় ধর্ষক রাব্বি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি রাব্বি ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাব্বি ইসলাম (২০) যশোরের শার্শা উপজেলার ফুলসর গ্রামের নুর ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
পুলিশ জানায়,কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের সোনিয়া বেগম বৃহস্পতিবার শার্শা থানায় একটি লিখিত এজাহার দেন। এজাহারে তিনি অভিযোগ করেন,গত বছরের ২০ ডিসেম্বর দিবাগত রাত এবং ২১ ডিসেম্বর ভোররাতে তার ১৭ বছর বয়সী মেয়েকে শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের একটি বাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রাব্বি ইসলাম।
ঘটনার বিষয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি আইনি সহায়তার জন্য থানায় আসেন। এ ঘটনায় শার্শা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলা পুলিশের নির্দেশনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে শুক্রবার ভোর ৬টার দিকে ফুলসর এলাকা থেকে অভিযুক্ত রাব্বি ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *