রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ আউয়াল ও রানা পুলিশের জালে

রিভলবার ও ৪১ রাউন্ড গুলিসহ আউয়াল ও রানা পুলিশের জালে

খুলনা প্রতিনিধি:

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে একটি দেশীয় রিভলবার, পিস্তল ও শর্টগানের ৪১ রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টা থেকে সকাল পৌনে ৭টা পর্যন্ত খুলনা সদর ও লবণচরা থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মুন্সিগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার বাসিন্দা (বর্তমানে কেএমপির খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডের ভাড়াটিয়া) সালাউদ্দিন আহমেদ (২৯) এবং লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকার আবিদ হাসান রানা (৪১)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানা-পুলিশের একটি চৌকস দল টুটপাড়া সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন আহমেদকে আটক করে। পরবর্তীতে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৭টার দিকে লবণচরা থানাধীন মধ্য হরিণটানা এলাকায় ২ নম্বর আসামি আবিদ হাসান রানার বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আবিদ হাসান রানার ঘরের শয়নকক্ষের বিছানার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১টি রিভলবার, রিভলবারের ১টি তাজা কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ এবং শর্টগানের ২৪টি তাজা কার্তুজসহ সর্বমোট ৪১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামের বিষয়ে লবণচরা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে (Arms Act) একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উক্ত চক্রের সাথে অন্য কোনো সন্ত্রাসী বা চোরাচালানি চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে অধিকতর তদন্ত শুরু হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *