যশোরে রোভারের সচেতনতামূলক র‍্যালি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভারের উদ্যোগে ‘অর্থ আওয়ার-২০২৬’ উপলক্ষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে র‍্যালিটি যশোর ডিইও (জেলা শিক্ষা অফিস) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ও যশোর জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ এম ইকবাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা রোভারের সম্পাদক মো. আবু সাঈদ, কোষাধ্যক্ষ মো. হিয়ালে ইসলাম,মো. ইমরান হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার সদস্যরা।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ‘অর্থ আওয়ার’একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি। এর অংশ হিসেবে ২৮ মার্চ রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

এছাড়া পরিবেশ রক্ষায় গাছ লাগানো, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শক্তি সাশ্রয়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘অর্থ আওয়ার’ সফল করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *