যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে জরিমানা

শহিদ জয়:

যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে তেল মজুদ রেখেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ পরিচালিত এ অভিযানে সদর উপজেলার মোট আটটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে সংরক্ষিত তেলের পরিমাণ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরবরাহ কার্যক্রম যাচাই করা হয়।

অভিযানের সময় শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশন-এ ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশন-এ পরিদর্শন চালানো হয়। এসব প্রতিষ্ঠানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন। তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *