যশোরে মেধা তালিকায় পিস স্কুলের ৬৯ শিক্ষার্থী

যশোরে মেধা তালিকায় পিস স্কুলের ৬৯ শিক্ষার্থী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শিক্ষার গুণগত মানোন্নয়ন, নিবিড় তদারকি এবং নিয়মিত একাডেমিক মূল্যায়নের মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন পরিচালিত ‘ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ’-এর যশোর শাখা। সম্প্রতি অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ২য় প্রান্তিক পরীক্ষায় যশোর শাখা থেকে মোট ৬৯ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে সমন্বিত মেধা তালিকায় স্থান অর্জন করেছে।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। ফলাফল ঘোষণার পর পুরো ক্যাম্পাস জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সারাফাত হোসাইন বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিত পাঠদানের পাশাপাশি পিছিয়ে থাকা ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের সঠিক নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আজম তাঁর প্রতিক্রিয়ায় জানান, চরিত্র গঠন ও মূল্যবোধ চর্চাকে অগ্রাধিকার দিয়ে পাঠদান পরিচালনা করার কারণেই শিক্ষার্থীরা এই ধারাবাহিক সাফল্য অর্জন করতে পেরেছে।

শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে সন্তোষ প্রকাশ করে অভিভাবক হাবিবুর রহমান বিপ্লব ও হুমায়ুন কবির জানান, নিবিড় পর্যবেক্ষণ, শিক্ষকদের নিয়মিত যোগাযোগ এবং সহশিক্ষা কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মোস্তফা কামাল, পরিচালক (অর্থ) রেজওয়ান হোসেন, পরিচালক আজিজুর রহমান মশিউর, হাসানুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও বিশিষ্ট অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে ৬৯ কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে কর্তৃপক্ষ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *