যশোরে মাদ্রাসাছাত্র জুবায়ের ৫ দিন ধরে নিখোঁজ : সন্ধানে আকুতি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মো. জুবায়ের ইসলাম। সে রূপদিয়া রেল স্টেশন হাফেজি মাদ্রাসার ছাত্র। গত ২৯ মার্চ থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার। এ ঘটনায় জুবায়েরের বাবা নাজমুল ইসলাম যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ (রোববার) সকাল আনুমানিক ১০টার দিকে জুবায়ের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে মাদ্রাসায় বা বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে ও পরিচিত জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ জুবায়েরের শারীরিক বর্ণনা:

  • উচ্চতা: আনুমানিক ৪ ফুট

  • গায়ের রং: শ্যামলা

  • শারীরিক গঠন: মাঝারি ও মুখমণ্ডল গোলাকার

  • চুল: কালো ও ছোট

  • ভাষা: যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে

যোগাযোগের অনুরোধ: যদি কোনো সহৃদয় ব্যক্তি এই শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৬১৮-২৫২৮৩৫) যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানানো হয়েছে। আপনার একটি শেয়ার হয়তো একটি শিশুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *