যশোরে মাদকসহ প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

যশোরে মাদকসহ প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল কর্তৃক সীমান্তবর্তী এলাকায় পরিচালিত পৃথক মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে কঠোর অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা বিভিন্ন ধরনের নিষিদ্ধ ও চোরাই পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—১০৯ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘ESCUF SYRUP’, ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, ০.৫ কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ০৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট এবং ১,১১৬টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাব অনুযায়ী, আটককৃত এই সমস্ত চোরাচালানকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালান রোধে বিজিবির পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *