স্ফুলিঙ্গ ডেক্স :
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫ জন নেতাকর্মীকে আটক করেছে কালকিনি থানা পুলিশ।
আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তৎপরতা ও আইন পরিপন্থী কার্যক্রম রোধে কালকিনি থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাহেবরামপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ নেতাকর্মীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
আরো পড়ুন

