যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে “সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যশোর” ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ,যশোর জেলা কমিটির সম্পাদক তসলিম-উর-রহমান। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা শাখার আহ্বায়ক শাহজাহান আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু এবং উদীচী যশোরের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। তারা ইরানে মার্কিন-ইসরাইলের হামলা, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
সমাবেশে “দুনিয়ার মজদুর এক হও” শ্লোগান তুলে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ঐক্যের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি-সংগৃহীত

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *