যশোরে আগামীকাল একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

যশোরে আগামীকাল একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর | ২৫ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) যশোরের সকল পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলো একদিনের জন্য বন্ধ থাকবে। বুধবার (২৫ মার্চ)  স্থানীয় পাম্প মালিক সমিতির একজন দায়িত্ববান কর্মকর্তা  এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, প্রতি বছর ২৬শে মার্চ জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে এবং শ্রমিক-কর্মচারীদের ছুটি প্রদানের লক্ষে পাম্পগুলো একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকে। তবে এই সাময়িক বন্ধকে কেন্দ্র করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরো জানান, এটি তেলের কোনো সংকট বা সরবরাহ বন্ধের বিষয় নয়। শুধুমাত্র স্বাধীনতা দিবসের সম্মানার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে পুনরায় জেলার সকল পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জনসাধারণকে বিভ্রান্তি ও গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে উপশহর প্রান্তিক পাম্প কর্তৃপক্ষ বলেছে, যাদের জরুরি প্রয়োজনে জ্বালানির দরকার তারা আজকের মধ্যেই প্রয়োজনীয় তেল সংগ্রহ করে রাখতে পারেন।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *