যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার : আটক ১

যশোর সীমান্তে কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার : আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৭ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৮৫টি শাড়ি, ১৪৮, ১ হাজার ৭৪২টি বিভিন্ন ধরনের চকলেট, ৯৩ কেজি ফুসকা, ১২২টি খাদ্য সামগ্রী এবং ১ হাজার ৫৬১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৩৯০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *