যশোর ডিবি পুলিশের ত্রিপক্ষীয় সফলতা : পৃথক তিন অভিযানে বিপুল মাদকসহ ধরাশায়ী ৫ কারবারি

যশোর ডিবি পুলিশের ত্রিপক্ষীয় সফলতা : পৃথক তিন অভিযানে বিপুল মাদকসহ ধরাশায়ী ৫ কারবারি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি শক্তিশালী আভিযানিক দল জেলার বিভিন্ন উপজেলায় পৃথক ৩টি সফল অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মোট ৫ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত শার্শা, কোতোয়ালি এবং চৌগাছা থানা এলাকায় একে একে এ অভিযানগুলো পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ১১ সেপ্টেম্বর বিকেল ৬টা ৫ মিনিটে শার্শা থানাধীন নাভারন মোড় এলাকায়। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ডিবির টিম নাভারন মোড়স্থ মুসলিম হোটেলের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।

এ সময় ৫০ পিস ইয়াবাসহ শার্শার বেরি পশ্চিমপাড়ার মোঃ আকিজ উদ্দিনের ছেলে মোঃ শাহিন হোসেন ওরফে শাহিন আলম (২৫), ৫০ পিস ইয়াবাসহ ঝিকরগাছার মির্জাপুর গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে মোঃ আব্দুল্লাহ আল হুসাইন (২৬) এবং আরও ৫০ পিস ইয়াবাসহ একই গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ সবুজ সুলতান (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ৪০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন তরফ নওয়াপাড়া গ্রামে। ডিবি পুলিশের এসআই মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে আভিযানিক দল তরফ নওয়াপাড়ার এক মুদির দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ স্থানীয় মোশারেফ আলী মোড়লের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩৮)-কে হাতেনাতে আটক করে।

একই রাতে তৃতীয় অভিযানটি পরিচালিত হয় রাত ১০টা ১০ মিনিটে চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামে। ডিবি পুলিশের এসআই বাবলা দাসের নেতৃত্বে অপর একটি চৌকস টিম আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহাগ ইসলাম তোতা (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। আটক সোহাগ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার সাতগাছিয়া (পূর্বপাড়া) গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, আটককৃত ৫ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *