যশোর জেনারেল হাসপাতালে চেইন চুরির চেষ্টায় শাহানার ১৫ মাসের কারাদণ্ড

যশোর জেনারেল হাসপাতালে চেইন চুরির চেষ্টায় শাহানার ১৫ মাসের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে সোনার চেইন চুরির চেষ্টার দায়ে শাহানা বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে ভিড়ের মধ্যে সোনার চেইন চুরির চেষ্টা করেন শাহানা। বিষয়টি টের পেয়ে উপস্থিত লোকজন তাকে আটক করে হাসপাতালের পুলিশ বক্সে হস্তান্তর করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিলের পর মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন। সাজাপ্রাপ্ত শাহানা বর্তমানে কারাগারে রয়েছেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *