যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ও ডায়ালোসিস সেন্টার চালুর দাবিতে স্মারকলিপি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট ও কিডনি ডায়ালোসিস সেন্টার চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটি জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে আধুনিক চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে। যশোরসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ,নড়াইল ও মাগুরা জেলার লাখো মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিনেও হাসপাতালটিতে পূর্ণাঙ্গ আইসিইউ চালু হয়নি।
এতে আরও বলা হয়, করোনাকালে স্থানীয়ভাবে ১০ শয্যার একটি অপূর্ণাঙ্গ আইসিইউ চালু করা হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় তা কার্যকর করা সম্ভব হয়নি। ফলে মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং রোগীরা জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে, কিডনি ডায়ালোসিস কেন্দ্র অনুমোদন থাকলেও তা চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে যশোরসহ আশপাশের জেলার প্রায় ৭০ লক্ষ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে অবিলম্বে যশোর জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালু এবং কিডনি ডায়ালোসিস কেন্দ্র স্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা তসলিম-উর-রহমান, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু,জেলা নেতা মিজানুর রহমান, পলাশ বিশ্বাস, হাবিবুর রহমান মোহন, শাহাবুদ্দিন বাটুল, আহাদ আলী মুন্না, আসাদুজ্জামান পিল্টু, সেতু প্রমুখ।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *