যশোর জুড়ে অনিন্দ্য ইসলাম অমিতের শুভ জন্মদিন উদযাপন

যশোর জুড়ে অনিন্দ্য ইসলাম অমিতের শুভ জন্মদিন উদযাপন

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ৫১তম শুভ জন্মদিন উপলক্ষে যশোর ও শার্শাসহ জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) দিনটি উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা, বৃক্ষরোপণ এবং এতিম ও অন্ধ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ভাগাভাগিসহ নানান ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমএম কলেজ ও সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগ:

সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের আয়োজনে ইন্টারমিডিয়েট শিক্ষার্থী ও কলেজ রোভার স্কাউট গ্রুপকে সঙ্গে নিয়ে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আছর বাদ ক্যাম্পাস মসজিদে প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাগরিব বাদ খড়কি জামিয়া ইসলামীয়া এতিমখানা মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল শেষে কেক কেটে আনন্দ ভাগ করে নেন নেতাকর্মীরা।

পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, প্রতি বছরের ন্যায় এবারও যশোর সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে জেলরোড অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটা, দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রদল ও সদর উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া মেডিকেল কলেজ ছাত্রদল, পলিটেকনিক কলেজ ছাত্রদল এবং নগর ছাত্রদলের উদ্যোগে শহরের বিভিন্ন মাদ্রাসায় দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল:

বিকেল ৫টায় যশোর জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বেনাপোলে মোনাজাত ও আলোচনা:

বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দারুল কুরআন ফাতিমা রাইস হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক মীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ। নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করেন।

শার্শার বাগআঁচড়ায় আলোচনা সভা:

শার্শার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও কেক কাটার মাধ্যমে প্রতিমন্ত্রীর জন্মদিন উদযাপিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

দোয়া শেষে অনিন্দ্য ইসলাম অমিত ও তাঁর পরিবারের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা খায়রুল আলম।

উল্লেখ্য, অনিন্দ্য ইসলাম অমিত ১৯৭৫ সালের ২৪ আগস্ট সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *