​মাগুরার শ্রীপুরে শিশুদের মাঠছাড়া করলেন ইউএনও : ভাইরাল ভিডিওতে উত্তপ্ত বাক্যবিনিময়

​নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের মাঠে খেলাধুলা করা নিয়ে স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলামের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিজে এবং অফিসের লোকজন খেলবেন বলে শিশুদের মাঠ থেকে বের করে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ওই মাঠে স্থানীয় শিশু-কিশোররা ক্রিকেট খেলে আসলেও হঠাৎ বাধা হয়ে দাঁড়ান ইউএনও। তিনি শিশুদের মাঠ ছাড়ার নির্দেশ দিলে স্থানীয় বড়রা বিষয়টি মীমাংসা করতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতে ক্রিকেট ব্যাট নিয়ে উত্তেজিত অবস্থায় স্থানীয়দের সঙ্গে কথা বলছেন ইউএনও নাজমুল ইসলাম। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তোমরা এখানে কেন খেলতে আসছো? এই মাঠে আমরা অফিসের লোকজন খেলবো, তোমরা অন্য কোথাও যাও।”

বিকল্প খেলার জায়গা কোথায়—স্থানীয়দের এমন প্রশ্নের জবাবে ইউএনও আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি নিজের শিক্ষাগত যোগ্যতার দোহাই দিয়ে এক ব্যক্তিকে প্রশ্ন করেন, তার সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা ওই ব্যক্তির আছে কি না। একপর্যায়ে তিনি মাঠের পিচ তুলে ফেলার হুমকিও প্রদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, প্রজন্মের পর প্রজন্ম এই মাঠে খেলাধুলা করে বড় হয়েছে। হঠাৎ এমন নিষেধাজ্ঞা তাদের হতাশ করেছে। খেলোয়াড়রা বলছেন, এই মাঠ শুধু খেলার জায়গা নয়, তাদের বহু স্মৃতির অংশ। ঘটনার পর ইউএনও বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করে সমাধানের আশ্বাস দিলেও রোববার বিকেলে মাঠটি সম্পূর্ণ জনশূন্য অবস্থায় দেখা গেছে। ক্ষোভ ও আতঙ্কে কোনো শিশু-কিশোর আর মাঠে খেলতে আসেনি। ছবি ভিডিও থেকে সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

১৪ জনের ৮ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল !

মহম্মদপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় অতর্কিত হামলা : দেশীয় অস্ত্রের আঘাতে গৃহবধূসহ আহত ৫

অপপ্রচারের জবাবে মাঠে নামলো বিএনপির একাংশের নেতাকর্মীরা

মহম্মদপুরে প্লাস্টিক জগে চা তৈরি : 'ফুড গ্রেড' পাত্র ব্যবহার নিয়ে চরম অনিশ্চয়তা

অপহরণের শিকার প্রবাসীকন্যা : মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ৯ ঘণ্টায় শিশু উদ্ধার

মহম্মদপুর উপজেলা প্রশাসনের আচরণ নিয়ে সাংবাদিকদের অসন্তোষ

মাদক, চুরি ও ডাকাতি রুখতে ভিডিবি উদ্বোধন করলেন পুলিশ সুপার মোল্লা আজাদ

রেজওয়ানুর রাসেল আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব

মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ নিয়ে তুলকালাম !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *