মাগুরায় ২টি ওয়ানশুটার গানসহ অস্ত্রধারী গ্রেফতার

শহিদ জয়:

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগানসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সোমবার (৩০ মার্চ ২০২৬) সন্ধ্যায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল শ্রীপুর থানার খামারপাড়া গ্রামের রোকনের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ২টি দেশীয় ওয়ান শুটারগানসহ আলম খাঁন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি শ্রীপুর উপজেলার দাইরপোল গ্রামের মৃত হাসমত আলী খাঁনের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র দুটি ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‍্যাব।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *