মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার ঐতিহ্যবাহী প্রেসক্লাব মহম্মদপুরের এক জরুরি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) রাত ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সফল সঞ্চালনায় সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম, অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাংগঠনিক ভবিষ্যৎ রূপরেখা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পেশাগত কর্ম পরিচালনার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাহামুদুন নবী ডাবলু, কোষাধ্যক্ষ আশিকুর রহমান লিটন, মো. সালাহউদ্দীন আহম্মেদ মিল্টন, মো. রাসেল পারভেজ, মো. মুরাদ হোসেন, মো. তুষার আহম্মেদ, মো. জাহিদুল রহমান টুটুল, মো. ফারহান নিপু, মো. মোস্তফা জামান সনেট, মো. ফয়সাল আহম্মেদ, মো. আবুল খায়ের রনি, মো. খায়রুল ইসলাম, মো. মতিউর রহমান ও মো. শফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা মহম্মদপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন সময়ের নেতিবাচক আচরণ ও কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, প্রশাসনিক সমন্বয় রক্ষা করা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার বিষয়ে জোরালো দাবি ও আলোচনা উত্থাপন করা হয়।
এ সময় প্রেসক্লাব মহম্মদপুরের চলমান সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশনে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।


