৫৮ পিস ইস্কাফ সিরাপসহ শেখহাটি থেকে ঘোপ সেন্ট্রাল রোডের সেলিম আটক

৫৮ পিস ইস্কাফ সিরাপসহ শেখহাটি থেকে ঘোপ সেন্ট্রাল রোডের সেলিম আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের শেখহাটি দক্ষিণপাড়া এলাকায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ পিস অবৈধ মাদকদ্রব্য ইস্কাফ সিরাপসহ মো. সেলিম আহমেদ (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (৯ আগস্ট ২০২৬) দিবাগত রাত আড়াইটার (রাত ২:৩০ মি.) দিকে যশোর তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  এসআই তামিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এই সফল অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামি মো. সেলিম আহমেদ যশোর ঘোপ এলাকার বাসিন্দা।  তিনি ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা মো. আরশাদ আহমেদ ও মনজুয়ারা আহমেদ দম্পতির ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও গোপন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তালবাড়িয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ  এসআই তামিমের নেতৃত্বে একটি চৌকস টিম শেখহাটি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সেলিম আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ ও সাথে থাকা বস্তু তল্লাশি চালিয়ে অবৈধ ৫৮ পিস ইস্কাফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।

অভিযান শেষে আটককৃতকে উদ্ধারকৃত আলামতসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *