‘ভূমিসেবা এখন জনগণের হাতের মুঠোয়’ : চৌগাছায় মেলা সমাপনীতে ইউএনও ফারজানা ইসলাম

‘ভূমিসেবা এখন জনগণের হাতের মুঠোয়’ : চৌগাছায় মেলা সমাপনীতে ইউএনও ফারজানা ইসলাম

চৌগাছা (যশোর) প্রতিবেদক :

যশোরের চৌগাছা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উদযাপিত ভূমিসেবা মেলার সমাপনী দিনে শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (বৃহস্পতিবার) চৌগাছা শাহাদাত পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৫ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল খালেক, সেক্রেটারি জিল্লুর রহমান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, ভূমি সেবা এখন আর কোনো জটিল বা দুর্গম বিষয় নয়, এটি এখন জনগণের দোরগোড়ায় এবং হাতের মুঠোয়। বর্তমান সরকার ভূমিসেবা ডিজিটালাইজড করার যে উদ্যোগ নিয়েছে, তার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা। আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর। তাই শিক্ষার্থীদের একদম মাঠ পর্যায় থেকেই ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতন হতে হবে। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তোমরা যে জ্ঞান অর্জন করলে, তা তোমাদের পরিবার ও সমাজকে সচেতন করতে সাহায্য করবে।

সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব তাঁর বক্তব্যে মেলা সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ মেধার ভিত্তিতে নির্বাচিত ৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চুক্তি ও লাখ টাকা বিনিয়োগের পরও জমি জবর দখল !

যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে পৌনে এক লাখ আবেদন

যশোরে ইসলামী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাট : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২

অভয়নগরে মোটরসাইকেল ছিনতাই নাটকের নেপথ্যে ভয়ংকর আন্তর্জাতিক মানব পাচার চক্র!

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সুচারুভাবে আয়োজনে ঝিকরগাছায় বিশেষ প্রস্তুতিমূলক সভা

যশোরে শামসুদ্দীনের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ : ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

বেনাপোল সীমান্তে পৌনে ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *