ভাড়া বাসা থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে খুশি খাতুন নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে সে হোটেল শ্রমিক ছিল বলে জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুশি খাতুন গত এক সপ্তাহ আগে শহরের পাগলাকানাই এলাকায় সায়াদাতিয়া সড়কের পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। গতরাতে হোটেলের কাজ শেষে তার স্বামী পরিচয়ে এক ব্যক্তির সাথে ওই বাড়িতে আসে। পরে সকালে ঘরের এক পাশের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে পিছনের দরজা খোলা দেখে তারা ঘরের ভিতরে প্রবেশ করে খুশির মৃতদেহ মেঝোতে পড়ে থাকতে দেখে। তার গলায় ফাস লাগানো আকৃতির দাগ রয়েছে ও পাশেই ওড়না পাওয়া গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । মৃত্যুর কারন উদ্ধারে তদন্ত চলমান আছে।

উদ্ধার হওয়া লাশ দেখতে প্রতিবেশীদের ভিড়,ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *