মহম্মদপুরে টিসিবির ৪৩৪ কেজি চাল পাচারকালে জব্দ

মহম্মদপুরে টিসিবির ৪৩৪ কেজি চাল পাচারকালে জব্দ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারিভাবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত টিসিবির চাল খোলা বাজারে বিক্রির সময় হাতে-নাতে জব্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার নাগড়া এলাকার হাটবাড়িয়া বাজারে চালসহ একটি ইজিবাইক আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগড়া বাজারের টিসিবির ডিলার ‘বাবু এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু কার্ডধারীদের অনুকূলে বরাদ্দকৃত চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে গোপনে অন্যত্র বিক্রি করে দেন। বুধবার দুপুরে ৪৩৪ কেজি চাল একটি ইজিবাইকে করে পাচারের সময় হাটবাড়িয়া বাজারের সাধারণ মানুষ তা গতিরোধ করে। ইজিবাইক তল্লাশি করে সরকারি চাল পাওয়ায় তারা পুলিশে খবর দেয়।

চাল ক্রেতা মাগুরা বাহারবাগ এলাকার মো. ফারুক বিশ্বাস জানান, “আমি মূলত বস্তা কিনতে এসেছিলাম। তখন ডিলার বাবু আমার কাছে চাল বিক্রির প্রস্তাব দেন। আমি ৩০ টাকা কেজি দরে এই চাল কিনি। তবে এগুলো যে সরকারি চাল ছিল, তা আমি জানতাম না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাল বিক্রির বিষয়টি স্বীকার করে ডিলার রফিকুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “এগুলো গত মাসের জমাকৃত চাল ছিল।” সরকারি চাল বাইরে বিক্রির নিয়ম আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “অনেক কার্ডধারী চাল নিতে চায় না, তারা টাকা চায়। তাই আমি সেই চাল বিক্রি করে দিয়েছি।”

সরেজমিনে দেখা যায়, ডিলারের গুদামে চাল বিক্রির খালি বস্তা ছাড়াও চিনি ও তেলের মজুদ রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সামনেই স্থানীয় জনতার সাথে ডিলারের বাকবিতণ্ডা শুরু হলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ডিলার দীর্ঘদিন ধরেই গরিবের হক মেরে টিসিবির মালামাল গোপনে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছেন। তারা অবিলম্বে এই অসাধু ডিলারের ডিলারশিপ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। সরকারি মালামাল নিয়ে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।” ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

শালিখায় মাদকবিরোধী অভিযানে এএসআইকে ছুরিকাঘাত !

মহম্মদপুরে ছাত্রলীগ নেতার স্ত্রীর নামে সারের ডিলারশিপ!

মহম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

মহম্মদপুরে ঋণের টাকায় গড়া কৃষকের ফলন্ত কলাবাগান কেটে নিধন!

মহম্মদপুরে মধুমতীর বুকে শরতের কাশফুলের শুভ্র সমারোহ : মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মাগুরায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পুলিশ সুপারের কার্যালয়ে প্রস্তুতি সভা

মাগুরায় ৮ হাজার পিস ইয়াবাসহ 'মাদক সম্রাট' শাহীন ও স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মাগুরায় ‘ভূতুড়ে বিলের’ ঘটনায় পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *